শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

কাউন্সিলর মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌর যুবলীগের শোকসভা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রয়াত কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট পৌর যুবলীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) মাগরিব বাদ চুনারুঘাট পৌরশহরের মধ্যে বাজারস্থ লস্কর ম্যানশনে চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক নাজমুল হক বকুলের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সাবেক ছাত্র নেতা মুক্তাদির কৃষাণ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আব্দুল তৌহিদ মিয়া, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকার, আওয়ামীগ নেতা আমীর হোসেন চৌধুরী, ফজল মিয়া মহালদার, যুবলীগ নেতা আলহাজ্ব আব্দুল কাইয়ুম, শফিকুর রহমান খাঁন, ফুল মিয়া তালুকদার, শেখ সুমন প্রমূখ।

মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন ধলাইরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নোমান আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com