শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সাত কলেজের পরীক্ষা চলবে

তরফ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বুধবার সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানে সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

এর আগে মঙ্গলবার সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে নিয়ে এক বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এস মাকসুদ কামাল। ওই বৈঠকে সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকালই নীলক্ষেতে রাস্তা অবরোধ করে পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে সংশ্লিষ্ট সাত কলেজের শিক্ষার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com