শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

চুনারুঘাটে ব্যক্স সভাপতি আকল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

মো. জামাল হোসেন লিটনঃ চুনারুঘাটে ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়ার তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ মার্চ) বিকাল তিন ঘটিকায় তার কবরের পাশে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি আব্দুজ জাহির মেম্বারের সভাপতিত্বে ও আহলে সুন্নাত সম্পাদক আব্দুল কাইয়ূম তরফদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা আলী মোহাম্মদ চৌধুরী, চুনারুঘাট ব্যকসের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাঃ সম্পাদক ও আকল মিয়ার সন্তান এড. নাজমুল ইসলাম বকুল, মওলানা শেখ মোশাহিদ আলী, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক রিমন লস্কর সহ সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও প্রত্যন্ত অঞ্চল থেকে অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন হাফিজি মাদ্রাসার শিক্ষার্থী সহ অসংখ্য অনুরাগী৷

বক্তারা আকল মিয়া হত্যার বিচারের জোর দাবি জানিয়ে বলেন, সরকারের সদিচ্ছায় আমরা বিচার পেতে পারি। সকলের প্রতি আকুল আবেদন আমরা যেন আবুল হোসেন আকল মিয়ার বিচারটি নিশ্চিত করতে পারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com