বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান

শ্রীমঙ্গলে সুবর্ণজয়ন্তীতে কলেজ থিয়েটারের ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’ মঞ্চায়ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজ আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় কলেজ থিয়েটারের পরিবেশনায় ছিল ইম্প্রোভাইজিং নাটক ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সহকারী অধ্যাপক সুদর্শন শীলের পরিকল্পনায়, প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সম্পাদনায় এবং মোঃ আশিকুর আশিকের নির্দেশনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।

এ উপলক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ মহসীনের সভাপতিত্ব ও বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কাওছার ইকবাল, সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুন আহমেদ, উদয়ন বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ইনকিলাব শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসীম, সহকারী অধ্যাপক সুদর্শন শীল, সহকারী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার, সহকারী অধ্যাপক মোঃ শোমশের আলী, দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম মিটু। উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক মোঃ ফজলুল হকসহ কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ।

বক্তারা কোমল মতি ছাত্র ছাত্রীদের এই প্রথম মঞ্চস্থ নাটকে অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’ নাটকে তারা অভিনয়ে উতরে গেছে। তবে আরও মহড়ার মাধ্যমে তারা একদিন এই নাটককে জাতীয় পর্যায়ে মঞ্চায়ন করার সুযোগ পাবে। এ ব্যাপারে কলেজ থিয়েটারকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবাল বলেন, মহড়াসহ মঞ্চায়নের ব্যাপারে শ্রীমঙ্গল প্রেসক্লাব এবং বিভিন্ন নাট্য সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নাটকে চরিত্র রূপায়ণ করে রাবেয়া সুলতানা তমা, স্বর্ণা দেবী, শাহীনুর আক্তার, খাদিজা আক্তার রিয়া, অনন্যা ভর বর্ষা, দীপ্ত আদিত্য, প্রীতি কুর্মী, মোঃ সালমান মিয়া, তানজিনা আক্তার, অর্পিতা রায়, মোঃ আরিফ হোসেন, চৈতী রায়, মাহিদুল ইসলাম আমান, সুইটি বিশ্বাস ও অমিত রায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com