সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

স্বাস্থ্যগুণে ভরা করলা

তরফ নিউজ ডেস্ক: তিতা হওয়ার কারণে অনেকে করলা খেতে চান না। তবে এর স্বাস্থ্যগুণ সম্পর্কে কমবেশি অনেকেই জানেন। ভিটামিন, বিটা-ক্যারোটিনসহ বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর করলা। বিভিন্ন রোগের প্রকোপ কমাতেও এর জুড়ি নেই।

করলা খেলেই দূর হবে পেটের সমস্যা। এক্ষেত্রে প্রতিদিন সকালে খেতে পারেন করলার রস। কোনো জায়গায় ক্ষত হলে বা কেটে গেলে করলার মূল পেস্ট করে লাগানো যেতে পারে। করলার মূল পাওয়া না গেলে তার বদলে ব্যবহার করা যেতে পারে পাতা। তাতে ব্যথা কমবে।

গলব্লাডারে স্টোন হলে করলা খাওয়া উপকারের। করলার রস খাওয়াও যেতে পারে। কানে ব্যথা হলে ৪ ফোঁটা করোলার রস দেয়া যেতে পারে।

করলার রসে থাকে প্রচুর পরিমানে বিটা-ক্যারোটিন, যা দৃষ্টিশক্তির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পুষ্টিগুণের বিবেচনায় করলা অনেক সমৃদ্ধ একটি সবজি। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ সহ সারাতে করলায় রয়েছে অসাধারণ পুষ্টি গুণাগুণ। প্রতি ১০০ গ্রাম করলায় রয়েছে খাদ্যশক্তি ১৭ কিলোক্যালরি, কার্বোহাইড্রেটস ৩.৭০ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, ফাইবার ২.৮০ গ্রাম, ফোলেট ৭২ মাইক্রো গ্রাম, নিয়াসিন ০.৪০০ মিলিগ্রাম, ভিটামিন এ ৪৭১ আইইউ, ভিটামিন সি ৮৪ মিলিগ্রাম, সোডিয়াম ৫ মিলিগ্রাম, পটাসিয়াম ২৯৬ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৯ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৭ মিলিগ্রাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com