বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৫

তরফ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৭৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৪৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫১ হাজার ১৭৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১১১৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪ হাজার ১২০জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ এবং ১৬হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১ লাখ ৬৩হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com