মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

কুলাউড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ১৯ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত মৌলভীবাজার কার্যালয়।

বুধবার সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় বাজার তদারকি ও অভিযান পরিচালিত হয়। এসময় কুলাউড়া উপজেলার মধ্য রবিরবাজার, রবিরবাজার, কুলাউড়া রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, রাস্তার পাশে অস্বাস্থ্যকর ভাবে খোলা অবস্থায় রেখে খাদ্য পণ্য বিক্রয় করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারে অবস্থিত মেসার্স সজল মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত ধানসিড়ি রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, জালালাবাদ হোটেলকে ৫ হাজার টাকা, মেসার্স লেমন ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে মৌলভীবাজারের প্রতিটি উপজেলায় এরুপ অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com