রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বকশীগঞ্জে ফলজ গাছের চারা বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সিড্স প্রকল্পের উপকারভোগীদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বুধবার দুপুরে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের ২৪১ টি পরিবারকে ৯৬৪ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, সিড্স প্রকল্পের প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) কৃষিবিদ মজিদুল ইসলাম সহ সিড্স প্রকল্পের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com