শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিসংক্রান্ত বিরোধে ভাতিজার বল্লমের আঘাতে চাচা সাহাব উদ্দিন (৩২) নিহত হয়েছেন। সোমবার (০৪ অক্টোবর) সকাল ১০টায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।

স্থানীয়রা জানায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্ল্যার ছেলে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে হারুন মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাবার পক্ষ নিয়ে চাচা সাহাব উদ্দিনকে বল্লম দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এমরান হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com