সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু বাহুবলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম

ফের পুরনো প্রেমে পড়েছেন শ্রাবন্তী

তরফ নিউজ ডেস্ক : যদি বলি তোমায় ভালবাসি? ইনস্টাগ্রাম স্টোরিতে এ কথাই লিখলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর তাতেই নতুন করে শুরু হল জল্পনা। তাহলে কি আবারও প্রেমে পড়লেন টলিপাড়ার নায়িকা? এই প্রশ্নেই সরগরম টালিগঞ্জের টিনসেল টাউন। নতুন কারও প্রেমে পড়লেন? না পুরনো প্রেমকেই জীবনে ফেরত পেতে চাইছেন শ্রাবন্তী? এই ধোঁয়াশা তৈরি হয়েছে তার লেখা একাধিক বার্তায়। যেখানে অভিনেত্রী একদিকে যেমন লিখেছেন, যদি বলি তোমায় মিস করছি? একই ছবিতে আবার লিখেছেন, যদি বলি তোমাকেই আমার প্রয়োজন? আরেকটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে অভিনেত্রী লিখেছেন, যখন প্রেমে পড়েছিলাম খুব ছোট ছিলাম। জানতামই না ভালবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না। উল্লেখ্য, টলিউডে অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী।

২০১৬ সালে দু’জনের ডিভোর্স হয়। তারপর থেকে ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। ২০১৬ সালেই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। এরপর ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নায়িকা। কিন্তু গত বছরের নভেম্বর থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলোও করেন। পরোক্ষ কটাক্ষের পালাও বেশ কিছুদিন চলেছিল। তবে সেসব এখন অতীত। এখন অভিনেত্রী কি পুরনো ভালবাসার কাছ ফিরতে চাইছেন? সেটা নিয়েই যত প্রশ্ন। আর এক্ষেত্রেই আবার বলতে হয় রাজীব বিশ্বাসের কথা। প্রসঙ্গত, রাজীবকে যখন শ্রাবন্তী বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ১৬। তাহলে কি প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার ইঙ্গিতই দিলেন অভিনেত্রী?

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com