বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৪৬ জনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল। আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com