বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

স্পেশাল অলিম্পিকে সোনা জিতলেন সিলেটী তানভির

নিজস্ব প্রতিবেদক : আবুধাবিতে অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস আবুধাবি-২০১৯ এ পুরুষ দ্বৈত ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে বাংলাদেশ জুটি। বাংলাদেশের হয়ে স্পেশাল অলিম্পিকের ব্যাডমিন্টনে অংশ নেন সিলেটের ছেলে আব্দুল জহির তানভির। তার সঙ্গী ছিলেন আরেক বাংলাদেশী মোহাম্মদ একে সরন।

পুরুষ দ্বৈত ব্যাডমিন্টনের গ্রুপভিত্তিক খেলায় ‘গ্রুপ এ’ তে ছিলো বাংলাদেশ। এছাড়া একই গ্রুপে ছিলো ডেনমার্ক, থাইল্যান্ড, হংকং ও প্যারাগুয়ে। গ্রুপের সবকটি ম্যাচে বাংলাদেশ অপরাজিত থেকে ফাইনালে আবারো মুখোমুখি হয় ডেনমার্কের।

বুধবার (২০ মার্চ) অনুষ্টিত ফাইনালে ডেনমার্ককে উড়িয়ে দিয়ে গোল্ড মেডেল জয় করে দুই বাংলাদেশী। খেলায় সরাসরি সেটে ২১-১৫, ২১-১৭ ডেনমার্ককে হারায় সিলেটের তানভীর ও তার সঙ্গী সরন।

স্পেশাল অলিম্পিকে সোনা অর্জন করায় প্রশংসায় ভাসছেন সিলেটের তানভির। বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করায় অনেকেই তানভীর ও সরনকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে অভিনন্দন জানাচ্ছেন।

উল্লেখ্য, গত ১৪ই মার্চ থেকে শুরু হওয়া আবুধাবির এডনেক ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্টিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে বিশ্বের ১৯০টি দেশ অংশগ্রহণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com