মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ৫৫ বিজিবির দুই অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাহুবল এনসিপির আহ্বায়ক তোফায়েল, সদস্য সচিব বজলুর রহমান স্বর্ণপদক জিতে তুরস্ক যাওয়ার সুযোগ পেল আলিফ সোবহান কলেজের তিন শিক্ষার্থী দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী বাহুবলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা

আটকের পর ‘গোলাগুলি’তে নিহত ১৬ মামলার আসামী

তরফ নিউজ ডেস্ক : সাতক্ষীরার কালীগঞ্জে দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলি’তে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ভাড়া সিমলা এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম নবা মণ্ডল (৫০)। শ্যামনগর উপজেলার কাশিবাড়ির বাসিন্দা নবা কাীগঞ্জ উপজেলার বৈরাগিরচরে বাস করতেন। তার পিতার নাম ঠান্ডা মণ্ডল।

পুলিশ বলছে, নবা’র বিরুদ্ধে ৪টি হত্যা, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। আজ ভোর ৫টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারে দাবি, গত বুধবার পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

পরে আজ ভোরে তাকে গুলি করে হত্যা করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার ভাড়া সিমলা এলাকায় দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময় হয়। ভোর ৫ টার দিকে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নবা মণ্ডলের লাশ উদ্বার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, গুলির খোসা ও একটি শাবল উদ্ধার করে পুলিশ। হত্যাসহ তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

এদিকে নবা’র পরিবারের দাবি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, গত বুধবার তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com