শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

তরফ নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর একটা ত্রিশ মিনিটে মাঠে নামবে দুদল। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে, আর ইনজুরির কারণে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তাদের পরিবর্তে দলে এসেছেন নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন হয়েছে। রায়ান বার্ল ও ডোনাল্ড টিরিপানো সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন রিচার্ড এনগাভারা ও তিনাশে কামুনহুকামোয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক), ডিয়ান মায়ার্স, ওয়েসলি মাধেভের, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ডোনাল্ড টিরিপানো, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com