শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে টেম্পুর ধাক্কায় পিইসি পরীক্ষার্থী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলায় টেম্পুর (স্থানীয় নাম রোহিঙ্গা গাড়ি) ধাক্কায় উজ্জ্বল মিয়া (১৩) নামে এক পিইসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাজার গেইট-ধরমন্ডল সড়ক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল বাঘাসুরা গ্রামের খলিল মিয়ার ছেলে। সে পশ্চিম বাঘাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরে কাজের জন্য হাওরে যায় উজ্জ্বল। কাজ শেষে সন্ধ্যার দিকে ফেরার পথে মাজার গেইট-ধরমন্ডল সড়ক এলাকায় একটি টেম্পুর তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উজ্জ্বলের আত্মীয় শাওয়াল মিয়া বাংলানিউজকে জানান, উজ্জ্বলের বাবা একজন দরিদ্র কৃষক। অনেক কষ্টে সন্তানকে পড়াশোনা করাতেন। সড়ক দুর্ঘটনায় ছেলে হারিয়ে তিনি পাগল প্রায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com