বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

মাধবপুরে হাইওয়ে ইন সহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরের আন্দিউরায়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাইওয়ে ইন কমপ্লেক্সের চকলেট শপ ও পান বিতানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একাধিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক নিজে ক্রেতা সেঁজে হাইওয়ে ইন কমপ্লেক্সের চকলেট শপ ও পান বিতান থেকে পণ্য ক্রয় করতে গেলে প্রতিটি পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা করে বেশি রাখা হয়। এসময় ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা অনুসারে দুইটি চকলেট শপ ও একটি পান বিতানকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং পঁচা বাসি খাবার বিক্রির দায়ে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে একধিকবার মোটা অংকের জরিমানা করা হয়েছিল।

একই দিনে মাধবপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও ঢাকনাবিহীন খাবার বিক্রির দায়ে ভাই ভাই সুইটসকে ২ হাজার টাকা এবং বাধন রেস্টুরেন্টকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই নিজামের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com