মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

নবীগঞ্জে জুয়ারীদের হামলায় সংবাদকর্মী ক্ষত-বিক্ষত

নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বর আহত সংবাদকর্মীর চিকিৎসা চলছে

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে জসিম তালুকদার (২৩) নামের এক সংবাদকর্মীর ওপর হামলা চালিয়েছে একদলভূক্ত জুয়ারীরা। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত এবং একটি হাত ভেঙ্গে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বরগাঁও গাজীর মোকাম নামক স্থানে। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই গ্রামের জুলফু মিয়ার পুত্র জসিম তালুকদার ন্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও বৃন্দাবন কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন জসিম এ প্রতিনিধিকে জানায়, উল্লেখিত সময়ে বরগাঁও গাজীর মোকামের পাশের একটি মাঠে বসে ওই গ্রামের নূর হোসেন, ইমন মিয়া, তালুক মিয়া, আকলু মিয়াগং মিলে একজোট হয়ে জুয়া খেলছিল। এ সময় সে মোবাইল হাতে নিয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। এতে জুয়ারীরা সন্দেহ করে হয়তো তাদের ছবি তুলেছে। কোন কিছু বুঝার আগেই তাকে ঝাপটে ধরে জুয়ারীদের সাথে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করে এবং বাম হাত ভেঙ্গে ফেলে। তার শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক তার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম মিয়া তালুকদার, বার্তা সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক প্রতিদিনের সংবাদ ও জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, সময়ের স্টাফ রিপোর্টার আলী হাসান লিটনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এদিকে, এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com