শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা শোক সংবাদ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন বানিয়াচংয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের প্রত্যাশা

মাধবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মৃত চান মিয়ার ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, রাশেদ মিয়া মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় বাজারে স্টেশনারী ব্যবসা করতেন। প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি এবং তার শ্যালক জীবন মিয়া (১৫) বাসায় ফিরছিলেন। বাসার সামনে আসামাত্র একদল দুর্বৃত্ত রাশেদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ ঢাকা থেকে নিয়ে আসার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com