রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে নূর ফুড্স রেষ্টুরেন্টকে ৩০হাজার টাকা জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত নূর ফুডস্ এন্ড চাইনিজ রেষ্টুরেন্টকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷

পঁচা বাসি খাদ্য পণ্য বিক্রয় করা, সেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে নাজিমূল হক শাকিল নামক একজন ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রোববার কার্যালয়ে বসে বাদী এবং বিবাদীর বক্তব্য শুনে উক্ত প্রতিষ্ঠানকে দোষি স্বাব্যস্ত করেন এবং দোষী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নূর ফুডস এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট এর কর্তৃপক্ষ তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী নাজিমুল হক শাকিলকে জরিমানার ২৫% হিসাবে ৭ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com