রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এড. ইউনুস ভূঁইয়া শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক-২০১৯ উপলক্ষে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার ১৭টি উপজেলার চেয়ারম্যানের মধ্যে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়। এতে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ক্যাটাগরিতে লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় এডভোকেট ইউনুছ ভূঁইয়া বলেন, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিতভাবে আমরণ কাজ করে যেতে চাই। জনগনের জন্য কাজ করলে এর সফলতা আসবেই। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আগামী পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com