রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ায় বন্যায় ৪৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ৪৩ জনের প্রাণহানী হয়েছে। জাকার্তার আশেপাশের জেলাগুলো পুরোপুরিভাবে পানিতে ডুবে গেছে, কয়েক হাজার মানুষ ঘর ছাড়া হয়ে পড়েছে। শুক্রবার নিখোঁজদের অনুসন্ধানে ব্যাপক অভিযান চালিয়েছে উদ্ধারকারিরা। খবর এএফপির।

নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে রাজধানী তলীয়ে গেলে সেখানে এখনো পর্যন্ত অন্তত ১২ ব্যক্তি নিখোঁজ রয়েছে। ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়া ছাড়াও প্রায় ৩০ মিলিয়ন বাসিন্দার এই মহানগরীতে অনেক দালান ক্ষতিগ্রস্থ ও গাড়ি উল্টে পড়ে সেখানে এক ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে প্রায় ৪ লাখ পানিবন্দি মানুষকে অস্থায়ীভাবে আশ্রয় প্রদান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com