সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে চুড়ান্ত লড়াই থেকে সড়ে গেলেন ৭ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচনের চুড়ান্ত লড়াই থেকে সড়ে গেলেন ৭ জন প্রার্থী । প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রোববার (৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে উল্লেখ সংখ্যক প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ৭ জনের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকারীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জাপার বর্তমান এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান ও কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট নুরুল হক। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রার্থী মাও. আব্দুর রব ইউসুফি। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম, ঐক্যফ্রন্টের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী অ্যাডভোকেট মনমোহন দেবনাথ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com