মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামী আটক

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (০৮ ডিসেম্বর) মধ্যরাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার বানাইত গ্রামে মৃত আফসর উদ্দিনের পুত্র হারুন মিয়া (৪০) তারই সহোদর মোঃ জুয়েল মিয়া (১৮) ও বোন আলিফ চাঁন (৩০) এবং উপজেলার স্নানঘাট গ্রামের মোঃ করম আলীর পুত্র মোঃ সেলিম (২২) একই গ্রামের মৃত আহাদ আলীর পুত্র মোঃ করম আলী (৩৫) ও মোঃ ফরস আলীর স্ত্রী মোছাঃ সুফিয়া বেগম (৩৮) কে আটক করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com