মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে আগুণে পুড়ে সর্বশান্ত বৃদ্ধ রিক্সা চালক হাসন মিয়া

প্রতীকী ছবি

শাহ রাসেল আহমেদ, বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবলের পল্লীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাড়িঘরসহ সবকিছু সর্বশান্ত হয়েছেন হাসান মিয়া নামের এক বৃদ্ধ রিক্সা চালক। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার কর্মাবাদ গ্রামে।

জানা যায়, এক সময়ের ছোট বড় সবার কাছে হাসন ড্রাইভার (রিক্সা চালক) নামে পরিচিত উপজেলার কর্মাবাদ গ্রামের বাসিন্দা হত দরিদ্র মোঃ হাসন মিয়া জীবনের পড়ন্ত বেলায় এসে নদীর পাড়ে নিজের এক শতক জায়গার উপর ঘর তৈরী করে পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করে আসছিলেন। কিন্তু শনিবার বিকালে এক ভাগ্যের নির্মম পরিহাসের স্বীকার হতে হয় তাকে। তখন কোন কিছু বুঝে উঠার আগেই হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তার সারা ঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়লে জীবনের শেষ সম্ভল ঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ও স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুণের লেলিহান শিখা গ্রাস করে ঘরবাড়িসহ সবকিছু। এতে সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ রিক্সা চালক হাসান মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com