শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের আহ্বান

তরফ নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে বন্ধ ঘোষণা ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় টানা সপ্তম দফায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারের বর্তমান স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। উন্মুক্ত স্থানে ঈদের বড় জমায়েত পরিহার করে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের জামায়াত বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও বর্তমান বিদ্যমান বিধি বিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জামায়াত পরিহার করতে হবে।

আলেম-ওলামাদের মতামত নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, খোলা জায়গার পরিবর্তে স্থানীয় মসজিদে জামাত আদায় করতে বলা হয়েছে।

প্রয়োজনে মসজিদে জামাত আদায় করার ক্ষেত্রে প্রয়োজনে একাধিকবার জামাত করতে বলা হয়েছে।তবে মসজিদে কার্পেট বিছাতে নিষেধ করা হয়েছে। নামাজের পূর্বে মসজিদে জীবাণুনাশক ছিটাতে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com