সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মরিনহোকে বহিষ্কার করলো ম্যানইউ

তরফ স্পোর্টস ডেস্ক : দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচের পদ থেকে হোসে মরিনহোকে বহিষ্কার করলো ম্যানচেষ্টার ইউনাইটেড। সর্বশেষ লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ৩-১ গোলে হেরে যাওয়াই কাল হয়েছে এই পর্তুগিজের।

চলতি মৌসুমে শুরু থেকেই মরিনহোর অধীনে বাজে খেলছিল এক সময়ের প্রতাপশালী দল ম্যানইউ। যেখানে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে সেরা চারের বাইরে রয়েছে। এছাড়া শেষ ছয় লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।

সাবেক রিয়াল মাদ্রিদ বস মরিনহোর এবারের মৌসুমে সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল দলে কোনো ডিফেন্ডারকে না ভেড়ানো। সেই সাথে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবার সঙ্গে খারাপ সম্পর্ক তো রয়েছেই।

এর আগে চেলসি ছেড়ে ২০১৬ সালে ম্যানইউতে কোচ হিসেবে যোগ দেন মরিনহো। তবে তার সময়ে ২০১৬-১৭ মৌসুমে ইএফএল কাপ, ২০১৬ সালে এফএ কমিউনিটি শিল্ড ও ২০১৬-১৭ মৌসুমে উয়েফা ইউরোপা ইউরোপা লিগ যেতে রেড ডেভিলসরা। তবে প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগে সেরাটা দেখাতে পারেনি ঐতিহ্যবাহী দলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com