বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

কুমিল্লায় একদিনে আক্রান্ত ২৫, তবুও ঈদের বাজারে মানুষের ঢল

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কুমিল্লা সদর উপজেলায় ২, চান্দিনায় ২, দাউদকান্দিতে ৩, সদর দক্ষিনে ১, লাকসামে ,৭, লাঙ্গলকোটে ৪, বুড়িচংয়ে ১, কুমিল্লা মেডিকেল কলেজে ৪ এবং সিটি কর্পোরেশন এলাকায় ১জন। এনিয়ে কুমিল্লা জেলায় ৩০৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ একজনসহ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩ জন।

অপরদিকে জেলার ১৭টি উপজেলার সবকটি করোনায় আক্রান্ত হলেও থেমে নেই হাট বাজারগুলোতে জনসমাগম। স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার বালাই নেই কারো মধ্যে। প্রশাসনের নির্দেশনা না মেনে উপজেলা সদরের হাট বাজার ও শপিংমল গুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার জন্য সচেতনতামুলক প্রচার প্রচারণা চালালেও কেউ কর্ণপাত করছে না। এতে অনেকটা বিব্রতবোধ করেছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

অপরদিকে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকটা গোপনেই অনেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি আসছেন। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন শহর ও গ্রামাঞ্চলের মানুষগুলো। এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে এবারের ঈদে বাড়ি না এসে নিজ নিজ অবস্থানে থাকার অনুরোধ জানিয়েছেন সবাইকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com