রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে অসহায় পরিবারের পাশে সাবেক মেম্বার আব্দুল ছমেদ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট সঙ্কটের মধ্যে মানবিক আবেদনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাহুবল উপজেলার ৫নং লামাতাশি ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক মেম্বার আব্দুস ছমেদ। তিনি নিম্ন আয়ের অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়ে এগিয়ে এসেছেন।

তার নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ এলাকা ভাতকাটিয়া, লামানোয়া গাও, ধনীয়াকালি, সম্বেলিত, তিনটি গ্রামের উদ্দেশ, এ কার্যক্রম শুরু করেছেন।

এর আগে তিনি এসব এলাকার গরিব-অসহায় মানুষের তালিকা করেছেন। তালিকায় রিকশাচালক, দোকানের কর্মচারী, ঠেলাচালক, ভ্যানচালক, দিনমজুর কাজের লোক স্থান পেয়েছে।

আব্দুস ছমেদ বলেন, এখন আতঙ্কিত হওয়ার সময় নয়; এখন নিজেকে সুরক্ষিত রেখে যতটা সম্ভব আশপাশের অসহায় মানুষকে সাহায্য করা দরকার।

তিনি আরো বলেন , এ বছর আমি ও আমার ফ্যামেলির সদস্যদের জন্য কোনো নতুন পোশাক কিনবো না। সেই টাকা দিয়ে অসহায় দুস্থদের খাবার কিনেছি। আমি খুব সাধারণ এক মানুষ। আমার এই ক্ষুদ্র প্রয়াসে হয়তো আমার এলাকার আশপাশের অসহায় মানুষেরা কিছু দিনের জন্য উপকৃত হবে। আমি চাই, সমাজের বিত্তবান সবাই এগিয়ে আসুন, অসহায়দের পাশে দাঁড়ান।

আব্দুস ছমেদ এর খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল,তেল, ময়দা, পিয়াজ, ও চিনি। তাকে এই খাদ্য সামগ্রী উপহার বিতরণ করতে যারা সাহায্য করেছেন তাদের মধ্যে হাজী আব্দুল হক, আব্দুল করিম,বাচ্চু মিয়া প্রমুখ। তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com