রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র অর্থ প্রদান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে করোনা মহামারীতে ১০৮ জন অসহায় ও কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

মইনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ছাত্ররা করোনা মহামারীর কারণে নিজেরাই সেখানে বিপদে আছেন। কিন্তু তারপরও তারা শেকড়ের টানে নিজ মাতৃভূমির মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, করোনা মহামারীর এই দুর্দিনে অসহায় ও কর্মহীন মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি এভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদির চৌধুরী, চুনাারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক সোহেল আরমান, প্রভাষক মোঃ শাহ আলম, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর জামাল আহমেদ ও মোঃ আলমগীর মিয়া প্রমুখ। উল্লেখ্য যে, ১০৮ জনকে ৫০০টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com