বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

আজমিরীগঞ্জে মায়ের সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

 

নিজস্ব প্রতিবেদক, অাজমিরীগঞ্জ (হবিগঞ্জ): আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের আলীপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে আনোয়ার (১৫) নামের এক কিশোর। সে উপজেলার আলীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র ৷

স্হানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুুন) সকাল আনুমানিক ১১ টায় মায়ের বকুনীতে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে আনোয়ার ৷ বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করে। তখন প্রতিবেশীরা এগিয়ে আসলে আনোয়ার কে ছটফট করা অবস্হায় প্রথমে ৪ নং কাকাইলছেও বাজারে নিয়ে আসলে সেখানকার চিকিৱসকরা তাৎক্ষনিক আনোয়ারকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন ৷

পরে স্বজনরা আনোয়ারকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্হার অবনতির দিকে যায় ৷
আনোয়ারের অবস্হা অবনতি দেখে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন ৷

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রওনা দেওয়ার পর বানিয়াচং এ পৌছেই মৃত্যুর কোলে ঢলে পরে আনোয়ার ৷ পরে তার স্বজনরা লাশ নিয়ে আলীপুর চলে যায় ৷

বিষয়টি স্হানীয়রা আজমিরীগঞ্জ থানায় অবগত করলে পুলিশ রাত আনুমানিক ৯টায় আলীপুর থেকে আনোয়ারের লাশ আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে ৷

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘঠনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com