শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৮ বছর পর বাহুবলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সকাল থেকে চলছে গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন বাহুবলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, ১১ কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

করোনা নিয়ে ১২ দিন অফিস করছেন ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : গত ১১ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা সামছুল ইসলাম রাসেল। ১২ দিন পর মঙ্গলবার (২৩ জুন) রিপোর্ট আসে তার। এতে রাসেলের করোনা শনা্ক্ত হয়।

তবে নমুনা জমা দেওয়ার পর থেকে নিয়মিতই ব্যাংকে আসেন রাসেল। আগের মতো কাজও করেন। মঙ্গলবার তার করোনা শনাক্তের রিপোর্ট আসায় ব্যংকের কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আক্রান্ত সামছুল ইসলাম রাসেল অগ্রণী ব্যাংকের ঋণ শাখার কর্মরত ও বাহুবল উপজেলার মিরপুর এলাকার মামদনগর গ্রামের বাসিন্দা।

রাসেলের নিয়মিত ব্যাংকের হাজির হওয়া ও কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রনী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক সিতেশ চন্দ্র দেব।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, আমি অগ্রনী ব্যাংকের  ব্যবস্থাপকের সাথে কথা বলে বিষয়টি দেখছি। আমি নিজেই অগ্রণী ব্যাংকের ১৪জন কর্মচারী ও কর্মকর্তাদের নমুনা দেয়ার জন্য বলছিলাম। এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com