শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

পিতা হত্যার আসামিকে নিয়ে নির্বাচনী মাঠে রেজা!

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রেজা কিবিরয়ার পক্ষে প্রচারণা চালিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফুল হক ড. রেজা কিবরিয়ার পিতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি। এই মামলায় জেলও খেটেছেন তিনি। পিতৃ হত্যার আসামিকে নিয়ে নির্বাচনী মাঠে রেজা কিবরিয়া প্রচারণা করায় নবীগঞ্জ-বাহুবলে আলোচনা-সমালোচনা ঝড় বইছে।

কিবরিয়া হত্যা মামলায় জামিনে থা্কা আরিফ গত সিটি নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হন। আার আচমকা গণফোরামে যোগ দিয়ে নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হন ড. রেজা কিবরিয়া। রেজার পিতা আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে গ্রেনেড হামলায় খুন হন।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরের বিভিন্নস্থানে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে গণসংযোগ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী। নবীগঞ্জ শহরের ওসমানী রোড, শেরপুর রোড ও হাসপাতাল রোডে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, ছাত্রদল নেতা শেখ শিপন প্রমুখ।

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

এর আগে আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া, সদরাবাদ গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমার একাধিক সমর্থককে কোনো মামলা ছাড়াই গভীর রাতে ঘরের দরজা ভেঙে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ১৩ নভেম্বর দেওয়া  সম্পূরক অভিযোগপত্র আরিফুল হক চৌধুরীকে আসামি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com