মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

দেশ ফিরলো বিমান সি-130 জে

তরফ নিউজ ডেস্ক: লেবাননকে মানবিক ও ত্রাণ সহায়তা হস্তান্তর শেষে ৭৩ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে দেশে ফিরেছে বিমান বাহিনীর সি-130 জে পরিবহন বিমান। সকাল সাড়ে সাতটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

১২ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বন্ধুপ্রতিম দেশগুলোতে সংঘটিত যেকোনো দুর্যোগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় ত্রাণ ও মানবিক সহায়তা দিয়ে আসছে বিমান বাহিনী। এরই ধারবাহিকতায় বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত নৌ বাহিনীর সদস্যদের জন্য জরুরি চিকিৎসা সামগ্রী ও একজন চিকিৎসক পাঠানো হয়েছে।

নৌবাহিনীর জাহাজের ক্ষতি নিরূপণের জন্য একটি কারিগরি দলও রোববার সেখানে পাঠানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com