বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবলে চুরি যাওয়া গরু ২ ঘন্টার মধ্যে উদ্ধার ॥ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে চুরি যাওয়ার গরু ২ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি’র সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার শিবপাশা গ্রামের মৃত আব্দল মতলিবের পুত্র মোস্তফা আলী (৩৫) ও চুনারুঘাট উপজেলার সিংহপাড়া (পাকুড়িয়া) গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র জমির আলী (৪৫) কে আটক করা হয়। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার বাহুবল-নন্দনপুর রোডের কলেজ সংলগ্ন স্থান থেকে তাদেরকে গরুসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার লামাতাশি ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র লিল মিয়া প্রতিদিনের ন্যায় রবিবার রাতে তার গোয়াল ঘরে গরু তালাবদ্ধ রেখে ঘুমিয়ে পড়েন। মধ্যে রাতে লিল মিয়া বাহিরের শব্দে ঘুম ভেঙে গেলে দরজা খোলে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের দরজা খোলা থাকতে দেখেন। এ সময় তিনি গোয়াল ঘরে প্রবেশ করে গরু না পেয়ে বাহুবল মডেল থানা পুলিশকে মৌখিকভাবে ও পরে থানায় হাজির হয়ে চুরি’র অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথে সোমবার ভোর রাতে এসআই ফুয়াদ আহমেদ ও এএসআই রিয়াদ হোসেনের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাহুবল-নন্দনপুর রোডে অভিযান পরিচালনা করে। এ সময় বাহুবল-নন্দনপুর রোডের কলেজ সংলগ্ন স্থান থেকে সিএনজি যোগে পাচারকালে চুরি যাওয়া গরু ও মোস্তফা মিয়া ও জমির আলীকে আটক ।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গরু চুরির সাথে জড়িত মোস্তফা ও জমির কে গ্রেফতার করে সোমবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ওপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com