শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সন্তান দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( সেপ্টেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পৌর মার্কেটের সম্মুখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শ্রীমঙ্গলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে উক্ত নিন্দা ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এসময় সমাবশে বক্তব্য রাখেন সাবেক সহকারি কমান্ডার অমলেন্দু পাল, জেলা সহকারি কমান্ডার মো. আনসার আলী, ছোবহান মিয়া, সানু মিয়া, রতি কান্ত রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার আহবায়ক রোটারিয়ান মিঠন পাল, সদস্য সচিব মো. জসিম উদ্দিন প্রমূখ।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার জন্য দুর্বৃত্তরা হামলা করে। অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই জড়িতদের বিরুদ্ধে। উপস্থিত সবাই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সরকারী কর্মকর্তাদের নিরাপত্তার জোর দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com