রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

আল্লামা শফী মুসলিম মিল্লাতের রাহবর ছিলেন: ইসলামী ঐক্যজোট

সিলেট প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমীর, হাট হাজারী মাদরাসার মহা পরিচালক, আল হাইআতুল উলয়ার কওমী মাদ্রাসা বোর্ডে চেয়ারম্যান আল্লামা আহমদ শফী (রহ:) পবিত্র কর্মজীবন সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আল্লামা মুফতি আব্দুল কারীম হাক্কানী।

অনুষ্ঠানে আল্লামা আহমদ শফী (রহ:) এর জীবনী নিয়ে আলোচনা করেন ২০ দলীয় জেটের শীর্ষ নেতা, ইসলামী ঐক্যাজেটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

জোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার এর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়অছ বিন রিয়াছত, মাওলানা এনামুল হাসান, মাওলানা মুজাক্কিরুল হক, মাওলানা ইমরান আহমদ, মাওলানা কারী সায়েম মোঃ তালহা প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তাগণ আল্লামা আহমদ শফী (রহ:) হুজুরের পবিত্র জীবনী আলোচনা করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের মুসলিম মিল্লাতের অবিসংবাদিত নেতা ও রাহবর। তাঁর নেতৃত্বে দেশে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে তাঁর অনুসরণে এবং অনুকরণে বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা লাভ করবে। বাংলাদেশে দ্বীনী শিক্ষার প্রচার ও প্রসার, সামাজিক এবং সেবাধর্মী কার্যক্রমে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
আল্লামা আহমদ শফী (রহ:) রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি আব্দুল কারীম হক্কানী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com