রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। ”বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় স্থানীয় চৌমুহনী চত্তরে জেলা পুলিশের আয়োজনে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের সভাপতিত্বে ও প্রাধমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল অীফসার সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক অভিনাশ আচার্য, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় সহ শ্রীমঙ্গল থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে সকাল ১০টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ মাঠে একটি ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়। সেখানে ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক। সমাবেশে ইউনিয়ন পরিষদের সদস্য সহ অন্যান্য অতিতিরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com