সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (০৬ নভেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জনের নাম-পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিলেটের ছাতকের লোকমান মিয়ার ছেলে সালমান (২৬), কুমিল্লার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে বিল্লাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত বাইতুনের ছেলে খুরশিদ মিয়া (৬০)।

স্থানীয়রা জানান, দুপুরে ওই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লামুখী একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি যাত্রীবাহী অটোরিকশাকেও চাপা দেয়। এই ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন গুরুতর হন। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে নারী ও শিশুসহ তিনজন মারা যান। আহত পাঁচজনের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সরাইলের খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com