শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রীমঙ্গলে মাস্ক বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : করোনার দিত্বীয় ঢেউ মোকাবেলায় শ্রীমঙ্গল উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সচেতনামূলক কর্মসূচি ও মাস্ক বিহীনদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধ, মাস্ক পরিধানসহ স্বাস্থবিধি প্রতিপালনের লক্ষে সচেতনতামূল প্রচারনায় মাস্কবিহীনদের মাঝে ৫শত মাস্ক বিতরণ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্থানীয় চৌমুহনীতে সচেতন নাগরিক মঞ্চে এ কর্মসূচি পালিত হয়। করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরোদ্ধে কঠোর অভিযান চালানো হবে। তাই সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলুন। তা না হলে অর্থদন্ডের পাশাপাশী জেল ও হতে পারে। স্থানীয় ব্যাবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায়ীরা মাস্কবিহীনদের কাছে পণ্য বিক্রি করবেন না। নিজেরাও মাস্ক পরিধান করুন। নো মাস্ক নো সার্ভিস এ নিতি অনুসরণ করুন। তিনি আরো বলেন, সচেতনতা পরিবার থেকে সৃষ্টি করতে হবে। তাই তিনি সচেতনদের মাস্ক ব্যবহার ও অপরকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে পরামর্শ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com