সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

৩য় বারের মতো এমপি হিসেবে শপথ নিলেন মজিদ খান

রায়হান উদ্দিন সুমন:  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ ২) নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান টানা ৩য়বারের মতো শপথ গ্রহন করেছেন।

সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে বৃহস্পতিবার (৩ জানুয়ারি)  বেলা ১১টার পর তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেও শপথ বাক্য পাঠ করেন। পরে অন্যান্য নির্বাচিত সদস্যদেরকে ও শপথ করানো হয়।

উল্লেখ্য,এমপি আব্দুল মজিদ খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ১৭ হাজার ৯শ ৩৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৪শ ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৭শ ২৪ ভোট।

এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com