রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

এরশাদ বাদে শপথ নিলেন জাপার অন্য এমপিরা

তরফ নিউজ ডেস্ক : দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথগ্রহণ করেন।

শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো শপথ নেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭, জাতীয় পার্টি ২২ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধীজোট বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে।

এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com