বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

সৈয়দ আশরাফের দাফন সম্পন্ন

তরফ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতিমন্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম, কিশোরগঞ্জে দ্বিতীয় ও ময়মনসিংহে তৃতীয় নামাজে জানাজা শেষে সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগার থেকে সংসদ ভবন কমপ্লেক্সে আনা হয়।

১০টা ৩৪ মিনিটে অনুষ্ঠিত জানাজায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আসম ফিরোজ, মন্ত্রী, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। সৈয়দ আশরাফকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগ নেতারা তার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাদের সঙ্গে নিয়ে সৈয়দ আশরাফের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে আশরাফের মরদেহ হেলিকপ্টারযোগে তার নিজ জেলা কিশোরগঞ্জে নেয়া হয়। সেখানে শোলাকিয়া ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে তার মরদেহ নেয়া হয় ময়মনসিংহে। সেখানে আঞ্জুমান ঈদগাহ ময়দানে ২টা ৫৪ মিনিটে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ ঢাকায় আনা হয়। পরে সন্ধ্যায় বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সৈয়দ আশরাফের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় আনা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।

বিমানবন্দর থেকে সৈয়দ আশরাফের মরদেহ বেইলি রোডের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আশরাফের মরদেহ রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হয়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের এক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে টানা পঞ্চমবারের মতো সাংসদ নির্বাচিত হন সৈয়দ আশরাফ। এর আগে ওই আসন থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হন তিনি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com