রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: প্রতীকী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা: শ্রীমঙ্গলে ট্রাকচাপায় তানভীর আহমেদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। রোববার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলে হাউজিং এস্টেট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন তানভীর ও রিয়াদ। পথিমধ্যে হাউজিং এস্টেটের সামনে আসামাত্র পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক রিয়াদ ও আরোহী তানভীর কে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তানভীর কে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে আটটার দিকে মারা যান তানভীর।

শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এস আই) রাব্বি জানান, “নিহতের পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় আমরা নিহত তানভীরের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে দিয়েছি।” অপরদিকে আহত রিয়াদ শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com