বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

উদ্ধারকৃত অজ্ঞাত যুবতীর মরদেহের পরিচয় পাওয়া গেছে

নুুর উদ্দিন সুমন, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার চুনরুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল রঘুনন্দন পাহাড়ের টিলার বেত বাগানের ভেতর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবতীর (২৫) মরদেহের পরিচয় পাওয়া গেছে।

যুবতী শায়েস্তাগঞ্জ নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের নিরাঞ্জন সরকারের মেয়ে সুমা রানী সরকার।

সুমার পিতা মাতা চুনারুঘাট থানায় ছবি ও পড়নের কাপড় চোপড় দেখে তার মেয়ে বলে সনাক্ত করেন।

গত ৪ জানুয়ারি শুক্রবার শৈলজুড়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোজ হয়। গত ৬ জানুয়ারি চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের মাধবপুর সীমান্তবর্তী এলাকার রতনপুর কবরস্থান সংলগ্ন বেত বাগানের বেতরে অজ্ঞাত পরিচয়ে যুবতীর লাশ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয় শ্রমিকরা।

পরে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে বেওয়ারিশ আনজুমানে মুফিদুল হিসাবে লাশ সৎকার করে।

সুমা রানীর ৩ বছরের একটি কন্যা সন্তান  রয়েছে।  সুমা রানী বাহ্মণবাড়ীয়ার শরাইল থানার নিয়ামতপুর গ্রামের বাদল সরকারের সাথে বিাবহ হয়। এদিকে স্বামী বাদল সরকারে সাথে বনিবনা হচ্ছিলনা বলে দীর্ঘ সাত মাস যাবৎ পিত্রালয়ে অবস্থান করছিল।

এ ঘটনায় মাতা সন্ধ্যা রাণী সরকার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে চুনারঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা  এস আই সজীব দেব রায় জানান, ধর্ষনের পর হত্যা হয়েছে কিনা ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, কোনো পরকিয়ার ঘটনায় মেয়েটিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা। লাশের পরিচয় ও হত্যার রহস্য জানার চেষ্টা চলছে। আশা করি অল্প সময়ের মধ্যে রহস্য উদঘাটন করে আসামী ধরতে পারব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com