মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিপিএল মাঠে দর্শক কড়া কাটাতে ম্যাচ শুরুর সময় পরিবর্তন

শুক্রবার ছাড়া অন্য দিনগুলিতে প্রথম ম্যাচ শুরুর আগের সময় ছিল দুপুর সাড়ে ১২টা। শনিবার থেকে এই ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগের সময় ছিল বিকেল ৫টা ২০। এখন সেটি শুরু হবে সাড়ে ৬টায়।

শুক্রবারে ম্যাচ শুরুর সময়ে বদল আসেনি। প্রথম ম্যাচ শুরু হবে এ দিন দুইটায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭ টায়।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, টেকনিক্যাল কমিটির প্রধান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস জানালেন, মাঠে দর্শক বেশি টানতেই সময় পেছানো হয়েছে।

“প্রথম কয়েকদিনে মাঠে প্রত্যাশিত দর্শক হয়নি। তাই সময় পেছানো হলো। দেড়টায় খেলা শুরু হলে অন্তত অনেক ছাত্র-ছাত্রী হয়তো ক্লাস শেষ করে মাঠে আসতে পারবে। সন্ধ্যার ম্যাচটিও সাড়ে ৬টায় হওয়ায় চাকরিজীবী অনেকে মাঠে আসতে পারবেন। আমরা তো নিশ্চয়তা দিতে পারব না যে দর্শক আসবেই। তবে চেষ্টা করছি তাদের মাঠে আসার মতো পরিস্থিতি সৃষ্টি করার।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com