বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

নবীগঞ্জে ব্যবসায়ীকে ৭ দিনের কারদন্ড

ব্যবসায়ী আমিনুর রহমান

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের হাজী তশক উল্লা অটো রাইছ মিলের স্বত্ত্বাধীকারী আমিনুর রহমান (৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউল গণি ওসমানী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আমিনুর ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত হাজী তশক উল্লার পুত্র।

জানা যায়, আমিনুর রহমান বৃহস্পতিবার সকালে ইনাতগঞ্জ বাজারের পাশে সরকারী জায়গা আত্মসাত করার জন্য রাজা মিয়ার বাড়ী সংলগ্ন সরকারি খাল মাটি ফেলে ভরাট করছিল।

খবর পেয়ে ইনাতগঞ্জ ভূমি অফিসের তহশিলদার শাহেদ আহমদ সরেজমিনে গিয়ে মাটি ভরাট না করতে নিষেধ করেন। আমিনুর নিষেধ অমান্য করে মাটি ভরাট অব্যাহত রাখে। এ সময় তহশিলদার শাহেদ আহমদ এর সাথে আমিনুর দূর্ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান নবীগঞ্জ সহকারী কশিনার(ভূমি) আতাউল গণি ওসমানী।

তাঁর নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন আমিনুরকে আটক করে স্থানীয় ভূমি অফিসে নিয়ে যান।

সরকারী জায়গা আত্মসাতের লক্ষে মাটি ভরাট করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমিনুর রহমানকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আতাউল গণি ওসমানী।

নবীগঞ্জ থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কশিনার (ভূমি) মো: আতাউল গণি ওসমানী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com