বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

যেতে চাইলে ব্যাগ গোছাতে পারেন! ১০ লাখ স্থায়ী অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা যেতে চাইলে ব্যাগ গোছাতে পারেন! হ্যাঁ, এমন সুখবর দিচ্ছে দেশটি। আগামী তিন বছরে ১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেওয়ার কথা ঘোষণা করেছে কানাডার পার্লামেন্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেওয়া হয়।

২০১৭ সালে ২ লাখ ৮৬ হাজার অভিবাসীকে স্থায়ী স্বীকৃতি দেয় উত্তর আমেরিকান এ দেশটি, যা চলতি বছরে সাড়ে তিন লাখে পৌঁছাবে। আর ২০২০ সালে ৩ লাখ ৬০ হাজার ও ২০২১ সালে স্থায়ী স্বীকৃতি দেবে ৩ লাখ ৭০ হাজার অভিবাসীকে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, নতুনদের স্বাগতম। কানাডা এমন একটি প্রাণবন্ত দেশ হিসেবে গড়ে উঠছে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে।

নিজে সোমালিয়ার অধিবাসী হুসেন। তিনি আরও বলেন, কানাডায় বয়স্ক জনসংখ্যা বেড়ে গেছে এবং কমেছে জন্মহার, যা শ্রমশক্তি কমিয়ে দিয়েছে দেশটিতে।

কনাডা শরণার্থীদের সহযোগিতা দিতে সব সময় নিবেদিত প্রাণ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সাল থেকে বিশ্বে ৬ কোটি ৮৫ লাখ শরণার্থী রয়েছে। আর কানাডা বৈশ্বিকভাবে এসব শরণার্থীদের ৫৬ লাখ ডলার সহায়তা দেবে।

নতুন অভিবাসীদের ক্ষেত্রে তরুণরা অগ্রাধিকার পাবে। ১৯৯০ সালের পর থেকে এখন পর্যন্ত কানা বিশ্বের বিভিন্ন দেশের ৬০ লাখ অভিবাসীকে স্থায়ী নাগরিকত্ব দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com