শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরাতে হবে: সেতুমন্ত্রী

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক: সাত দিনের নোটিশ দিয়ে সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মহাসড়ক থেকে অবৈধ স্থাপনার সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে সারাদেশের সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করা হবে।’

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় চার লেন প্রশস্তকরণের কাজ ও ফ্লাইওভার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের অগ্রাধিকার হচ্ছে সড়কে ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেজন্য সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছি, সাত দিনের নোটিশে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করতে হবে। এখনই এই কাজটি আমাদের করতে হবে। পরে নানা রাজনৈতিক চাপ আসে, চাপের মুখে কাজ করা যায় না।’

ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর মন্তব্য করে সড়কমন্ত্রী বলেন, এই নির্বাচনকে যদি তারা মনে করে সঠিক নয়, এটা তারা বলতেই পারে। আমরা বলব, জনগণ নির্বাচনে ভোট দিয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিজয়ী করেছে। এই নির্বাচন নিয়ে সারা পৃথিবীর কোথাও প্রশ্ন নেই। বাংলাদেশেও নেই, জনগণের মধ্যে নেই। তাদেরকেই জনগণ বরং ভোট না দিয়ে প্রত্যাখান করেছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘যারা আন্দোলনের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চায়, সুষ্ঠু নির্বাচন প্রত্যাখ্যান করতে চায়, জনগণ তাদের প্রত্যাখান করেছে। এখন তারা নানা দাবি উত্থাপন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যত চক্রান্তই করুক, বাংলাদেশে জনগণের কাছে তাদের দাবির কোনো আবেদন নেই।’

এসময় সড়ক ও সেতুমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com