সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বানিয়াচংয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় ট্রাকচাপায় ফিরোজ আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ-হিয়ালা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ ওই গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ইকরামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফিরোজ আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com