রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

মার্চে ডিএনসিসি ভোটের ইঙ্গিত দিলেন সিইসি

তরফ নিউজ ডেস্ক : আদালতের নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় আগামী মার্চ মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ভোটগ্রহণের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার (১৬ জানুয়ারি) বিকালে আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। এর আগে দুপুরে ডিএনসিসি নির্বাচন বন্ধের ওপর নিষেধাজ্ঞা তুলে দেন সুপ্রিমকোর্ট।

কোর্টে ডিএনসিসি নির্বাচনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নজরে এনে এ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে বসতে হবে। আমরা তাড়াতাড়ি এই নির্বাচন করে ফেলব।

মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোনো সমস্যা হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি আরো বলেন, মার্চে শুরু হওয়া উপজেলা পরিষদের মাঝখানে করে ফেলব। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে পুন:তফসিল করা হবে। বসতে হবে সবার সঙ্গে। তাড়াতাড়ি করে ফেলব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com